ছাত্রীদের উত্ত্যক্ত করায় এক যুববকে এক বছরের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করায় এক যুববকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে টেংগর আলীকে (২৮) এ কারাদণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার নতুন বাগুয়ান গ্রামের মৃত আজবর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টেংগর আলী দীর্ঘ দিন ধরে ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপুরে কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বখাটে টেংগর আলীকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়।