নিজস্ব প্রতিবেদকঃ মানব পাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনো তথ্য চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির পক্ষ থেকে এসব অপরাধ সংক্রান্ত কিছু জানানোর থাকলে সিআইডির কন্ট্রোল রুমের মোবাইল ফোন নম্বর: ০১৭৩০-৩৩৬৩৩৯ ও টিঅ্যান্ডটি ৪৮৩১১০৪৩ নম্বরে কল দিয়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিআইডি বলছে, তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর গোপন রাখা হবে তথ্য প্রদানকারীর পরচিয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন


