সাতক্ষীরা: জমি নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার কালিগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শামসুর ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, সকালে শামসুরে ছেলে-মেয়েরা নিজেদের জমি ভাগাভাগি নিয়ে বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হয়। এসময় সন্তানদের ঠেকাতে গেলে ছেলে মিয়া রাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই শামসুরের মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


