মোঃ মনজুরুল আলম(সবুজ): একে অপরের বিরোধিতা করে প্রচার ও গণসংযোগ চালাচ্ছে প্রার্থীরা।
এবার রগুনা জেলার বামনা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জনসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছেন।
এতে চেয়ারম্যান পদে সাবেক ৩ বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলার সাবেক ভাইস প্রেসিডেন্ট, বেগম ফাইজুন নেছা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশের সাবেক সহকারী পরিচালক, অ্যাড. সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন (দোয়াত কলম),
সাবেক তিন বারের ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্তমান বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু (ঘোড়া), ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান (আনারস) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. আলতাফ হোসেন হাওলাদার (টিয়া পাখি), গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (টিউবওয়েল), মোঃ সাইফুল ইসলাম সারওয়ার (চশমা), মো. জাকারিয়া হোসেন মহারাজ (উড়োজাহাজ), মো. শাহাদাৎ হোসেন রাজু (মাইক), মো. আল-আমিন হাওলাদার (তালা) এবং মো. আলমগীর হোসেন খান (বই) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোসাঃ নাজমুন নাহার নাজু (কলস), রুমী খানম (হাঁস), এবং মোসা. মাজেদা খানম (ডলি) (ফুটবল) মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কামনা করছেন। সেই সাথে পোস্টার, ব্যানার, ফেস্টুন, মিছিল, পথসভার মাধ্যমেও ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন ।


