জাজিরায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক

শরীয়তপুরের জাজিরায় গাঁজাসহ লাভলু চোকদার নামে এক মাদক ব্যবসায়ী ‘কে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাজিরা উপজেলার পৈলান মোল্লার কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী ‘কে গ্রেফতার করা হয়।

লাভলু চোকদার ওই এলাকার ইসমাইল চোকদারের ছেলে।

এ সময় মাদক ব্যবসায়ী লাভলুর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, লাভলু চোকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।