জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ আমরা আবেদন করছি। এখনো স্লট দেওয়া হয়নি। তবে আমরা আশা করছি দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে।