নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমেদের রিমান্ডের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মিফতা উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির।
এর আগে একটি মামলায় ঢাকার সিএমএম আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন।


