জিজ্ঞাসাবাদের জন্য জেলা নির্বাচন কার্যালয়ের তিন কর্মচারী পুলিশ হেফাজতে

জেলা প্রতিনিধিঃ জেলা নির্বাচন কার্যালয়ের তিন কর্মচারীকে (অস্থায়ী) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের জেলা নির্বাচন কার্যালয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

এদের মধ্যে একজন ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ে, বাকি দুজন কোতোয়ালী থানা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন।

তিন কর্মচারীকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। তিনি বলেন, তাদেরকে প্রথমে নির্বাচন কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।