জ্বালানির দাম বাড়ছে না এপ্রিলে

এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয় হবে কিনা তাও বলা যাচ্ছে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেছেন, পেট্রোল-অকটেন নেই এমন নয়। বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুত, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ। এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারাদেশে ৩ মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। কৃষককার্ডের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে।