নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার কোনাঘাট মোড়ে ঝড়ে জামগাছ উপড়ে পড়ে সিএনজি চালিত অটোরিকশা চালক আলী আহমদের (৩২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝড় শুরু হলে তিনি সিএনজিসহ ওই গাছের নিচে আশ্রয় নেন।
জানা গেছে, সিএনজিচালক আলী আহমদ মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে উপজেলার থোল্লাকান্দি থেকে নবীনগর আসছিলেন। পথিমধ্যে ঝড় শুরু হলে তিনি কোনাঘাট মোড়ে জামগাছের নিচে আশ্রয় নেন। প্রবল ঝড়ে জামগাছটি উপড়ে অটোরিকশার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আলী আহমদের বাড়ি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে। তার বাবার নাম আলী আকবর।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাসমিত করিম জানান, আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঝড়ে আলী আহমদ নামের একজন মারা গেছেন।


