ঝিনাইদহে ধর্ষণের অভিযোগে মামা ভাগ্নে আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা ও ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাসুদ ও তার ভাগ্নে শফিউল্লাহ’র ছেলে রিয়াদ। শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম রবিবার জানান, ওই নারীর স্বামী ও গ্রেফতার মাসুদ দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করেন। চলতি মাসের ১২ তারিখে মাসুদ দেশে আসেন। স্বামী মাসুদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য কিছু জিনিসপত্র পাঠান। গত ১৩ সেপ্টেম্বর ওইসব জিনিসপত্র দেওয়ার জন্য মাসুদ ওই নারীর বাড়িতে যায়।

এ সময় ভাগ্নে রিয়াদকে পাহারায় রেখে মাসুদ ওই গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি সামাজিকভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করে অভিযুক্ত মাসুদ। কিন্তু ধর্ষিতার পরিবার বিচার না পেয়ে পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে কোটচাঁদপুর থানায় মামলা হলে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ওসি মাহবুবুল আলম জানান