ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ ও শিশুসহ ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার সস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয়জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত নভেম্বর মাস থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ২৩৫ জনকে আটক করলো বিজিবি।


