অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরের টঙ্গী ন্যাশনাল টিউব্স রোড এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ গতকাল রোববার সকালে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
পুলিশ জানান, গতকাল সকাল সাড়ে ৭টায় উল্লেখিত এলাকায় সড়কের পাশে ঐ ব্যাক্তির লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশের এস. আই শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের পড়নে লুঙ্গি, হলুদ রংয়ের টি শার্ট এবং সাদা-কালো ডোরার ফুল শার্ট ছিল। মাঝারি গড়নের গায়ের রং শ্যামলা, গোলাকার মুখমন্ডলে হালকা দাড়ি রয়েছে।


