টঙ্গীতে অটোরিক্সাচালকে লাশ উদ্ধার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে টঙ্গীতে ট্রাক চাপায় অচেনা (৩০) এক অটোরিক্স চালকের মৃত্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী আমতলী এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই রিক্সা চালক। পরে স্থানীয়রা আহত রিক্সা চালককে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় পাওয়া যায় নি। যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।