টঙ্গীতে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আসমা বেগম (২৬) নামের এক গৃহ বধু আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। এঘটনায় টঙ্গী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ জানায়, আত্মহননকারী আসমা তার পরিবারের লোকজনের সাথে ওই এলাকায় লতিফ মিয়ার বাড়ির ভাড়া বাসায় বসবাস করতো। সে বেশ কিছু দিন ধরে পেটের ব্যাথাসহ জটিল রোগে ভোগছিল। বিভিন্ন স্থানে ডাক্তার দেখিয়ে ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ খাওয়ার পরও তার রোগ কিছুতেই কমছেনা। গতকালও আসমা ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে। এতে তার মনের মধ্যে তীব্র ক্ষোভ ও অভিমান বাসা বাধেঁ। এরই জের ধরে দুই সন্তানের জননী আসমা বসত ঘরের দরজা আটকে দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। নিহত আসমা পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকার বাসিন্দা।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।