টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী নতুন বাজার রেল ক্রসিং সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের পরনে সাদা রঙ্গের শার্ট ও সাদা লুঙ্গি ছিল।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো.সাইফুল ইসলাম জানান, সকাল ৭ টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের দক্ষিন পাশে ওভারব্রিজের দক্ষিনে ওই বৃদ্ধ রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত নামা একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মুত্য হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণকরাহয়।