স্পোর্টস্ ডেস্ক: প্রথম ম্যাচে শুরুতে বিপর্যয়ে পড়েও দারুণ জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের বাহিনী।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১টায়। বাংলাদেশের জন্য সিরিজ জেতার লড়াই হলেও আফগানিস্তানের জন্য ম্যাচটা সিরিজে ফেরার।
প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করেছিল তারা। করেছিল ২১৫ রান। পরে ৭ ওভার ৪ বলের মধ্যে ২৮ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেওয়ার পরও জিততে পারেনি আফগানিস্তান। আফিফ হোসেন–মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ১৭৪ রানের জুটিতে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ।


