জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নলসন্ধ্যার জিয়া খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা মণ্ডল জানান, সকালে জেলেরা মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলতে গিয়ে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।


