গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র চাপায় কুশলি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম (৬০) নিহত হয়েছেন।
রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজারে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক এএইচএম কামরুজ্জামান জানান, রাতে খালেকের বাজার থেকে ওষুধ কেনার পর আবুল কালাম গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মাহেন্দ্র তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


