টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া এলাকার জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।