মোঃ জয়নাল আবেদিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা গাঁজা ও নগদ অর্থ (টাকা) সহ মাদক আইরিন বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রবিবার(২জানুয়ারী) দুপুরের দিকে পীরগঞ্জ পৌরশহরের গোয়াগাও মহল্লায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আইরিনকে আটক করা হয়। এ সময় তার স্বামীর সোহেল রানা পালিয়ে যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় সোহেলের নিজ শয়ন ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য গাজা বিক্রির নগদ অর্থ ১ লাখ ৩০ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। আটক দুই বস্তা গাঁজা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ওজন করা হয়। যার ওজন দাঁড়িয়েছে ২৬ কেজির মত। যার মূল্য ১২লাখ ৭৫ হাজার টাকা। আটক মাদক সম্রাজ্ঞী আইরিন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় মামলা দায়ের করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


