জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুত্বর আহত একজন। ০৪/০৫/২০ইং তারিখে আনুমানিক বেলা ১২ টা ঘটিকার সময় আহত খাইরুল আলম সবুজের বাবা-মা বাড়ীর পাশে গাছ লাগানো অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে হামলাকারীরা এসে তাদের সাথে কথা কাটাকাটিতে জোড়ায়।
এক সময় হামলাকারীরা আহত সবুজের বাবা-মাকে গালি-গালাজ করলে সে তার প্রতিবাদ করে, এতে ক্ষুদ্ধ হয়ে হামলাকারী হাত থাকা বাশ নিয়ে সবুজ ও তার পরিবারের উপর ঝাপিয়ে পড়ে।
হামলাকারীদের বাশের আঘাতে সবুজের মা’র মাথায় আঘাত লাগে এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মা ও বাবা কে রক্ষা করতে গিয়ে আহত হোন সবুজ ও তার ভাই মোঃ আওয়াল চৌধুরী।
এবিষয়ে সবুজ ক্রাইম পেট্রোল বিডিকে জানান যে; পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে আমার পরিবারের উপর, মোঃ সাহেব আলী ও তার দুই ছেলে মোহাম্মদ আলী ও ছেলে রমজান আলী পরিকল্পিতভাবে আমার পরিবারের উপর এই হামলা চালিয়েছে, আমাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সবুজ আরো বলেন; এখন আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি খুব চিন্তিত আছি, হামলাকারীরা আবারো আমার পরিবারে উপর হামলা করতে পারে বলে আমি আশঙ্কা করছি, আমি আমার পরিবারের নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরী আবেদন করেছি, কিন্তু তারা আমাকে এখনো সাধারণ ডায়েরী কোন কপি দেননি।
সবুজ দাবি করেন; হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় আমার আশঙ্কা তারা প্রভাব খাটিয়ে এটা ধামাচাপা দিতে পারে, আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আছে আমার, আমি এর শাস্তি দাবি করছি।
বিস্তারিত আসছে………


