মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি ঠাকুরগাওঁ জেলার হরিপুর উপজেলার ৬ নং ভাতুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়বাড়ি মোঃ আয়নাল হক (৩৫) পিতাঃ তসলিমুদ্দিন কে গত রাত ১০. ৪৫ টাকা মিনিটে ঠাকুরগাওঁ গোয়েন্দা পুলিশের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার বাড়িতে সত্তর বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরতে পারে নি। আয়নাল হক দীর্ঘদিন মাদকদ্রব্য ব্যবসা করে এলাকায় মাদক সম্রাট হিসেব পরিচিত। ডিবি ঠাকুর গাও সুত্রে জানা যায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার হবে।


