ঠাকুরগাঁও হরিপুরে শিশু অপহরণ কারী আটক

মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধিঃ হরিপুর উপজেলা ১নং গেদুরা ইউনিয়ন পাঁচঘরিয়া গ্রামের মোঃ জাহেদুর পিতা মোঃ তফিজুল ইসলাম শিশু অপহরণ কারীর মূলহোতা। একই গ্রামের মোঃ রস্তম আলী সৌদিআরব প্রবাসী  হওয়ায়  তাঁর স্ত্রী কখনো বাপের বাড়ি কখনো স্বামীর গৃহে থাকেন। জাহিদুর  দীর্ঘদিন পরিকল্পনা করে, চার বছরের শিশু  মোঃ মিরাজ কে বড়ই খাওয়ার নাম করে  কিছু বড়ই পারে দেয়। পরে তাকে অপহরণ করে নেশা জাত দ্রব্য খাবার খেয়ে শিশু টিকে লুকিয়ে রাখে।

সন্ধার পর হঠাৎ করে  01319125594  ফোন আসে। ফোন নাম্বার হতে জানান ৫০০০০ টাকা না দিলে মিরাজ ফেরত দিবে না। উক্ত টাকা নিয়ে পীরগন্জ উপজেলা কোন একটা জায়গায় টাকা দিতে হবে।শিশুটির পরিবার একপর্যায়ে টাকা দিতে সম্মতি হলে। আজকে দেওয়া হবে না জানান। শিশুটির পরিবার ভীষণ উৎকণ্ঠায় পরে যায়।  সারা রাত ব্যাপি শিশুটিকে সংঘবদ্ধ চক্রটি টিনের বাক্সে অজ্ঞান করে মোঃএকরামুল এর পরিত্যক্তবাড়িতে লুকিয়ে  রাখে। ভোরবেলা শিশুটির জ্ঞান ফিরে এলে কান্নাকাটি শুরু করে। কান্না শব্দ শুনে পার্শ্ববতী মহিলা এসে বাক্সের ভেতর শিশুটি কে দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মা তার  শিশু সন্তান কে পেয়ে কান্না রোল পরে যায়। পরিবার লোকজন শিশুটির নিকট জানতে চায় কি করে, সে বাক্সটা ভিতর গেল ।

উদ্ধারকৃত শিশু

                                                                                                                                                                    উদ্ধারকৃত শিশু

শিশু মিরাজ জানান পার্শ্ব বাড়ির ছেলে মোঃজাহেদুর বড়ই খাওয়ার জন্য গাছতলায় নিয়ে গিয়েছিল।আরও কিছু বলতে পারে নি। ইতিপূর্বে জাহিদুর মাদ্রাসার ছাত্রছিল সেখানে মোবাইল চুরি ও নানা অপরাধের দায়ে মাদ্রাসা থেকে বের দেয় জানা যায়। ঘটনার খবর হরিপুর থানায় অবহিত করা হলে অপহরণ কারী  ও শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।অপহরণ কারীরা বিরুদ্ধে   মামলায় করে আইনগত ব্যবস্থা  হবে পরিবার লোকজন  জানিয়েছেন।