ঠাকুরগাঁত্ত হরিপুরে  গরু চুরি  হিড়িক, একদিনে একাধিক স্থানে চুরি

মোঃ আনোয়ার হোসেন হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁত্ত জেলার হরিপুর উপজেলা বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত  ঘটচ্ছে গরু চুরির ঘটনা।  গত সপ্তাহে ১৪-১-২০২০ ইং ডাংগীপারা ইউনিয়নে ডাংগীপারা গ্রামের মোঃ ওবায়দুর রহমান পিতা মৃত রফিজ উদ্দিনের  দু,টি আড়িয়াল গরু চুরি হয় আনুমানিক মূল্য  ১০০০০০ টাকা। ২০-১-২০২০ ইং দিবাগত রাতে উপজেলায় দু,টি জায়গায় আবার ও চুরি হয়ে।

১নং গেদুরা ইউনিয়নে বনগাও গ্রামের মোঃ আলি আকবর, পিতা মোঃ মঙলা বাড়িতে গরু চুরি হয়, ৪নং ডাংগীপারা ইউনিয়নে ডাংগীপারা গ্রামে মোঃ নফর আলি বাড়িতে দুটি গরু মধ্যে একটি গাভী, একটি আড়িয়াল গরু আনুমানিক মূল্য ১৫০০০০ টাকা। প্রতি সপ্তাহে কোথাও না কোথাও  চুরি হচ্ছে।এতে কৃষক দিশেহারা হলেও প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। শেষ  সাম্যর্থ হারানোর কৃষকের কান্নারোলে আকাশ বাতাশ ভারী হয়ে উঠলেও পাশে দাড়ানোর  মত জনপ্রতিনিধি  কেউ নেই। আর আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়, উপজেলায় আইন শৃঙ্খলা নাকি ভাল।

এলাকায় জনসাধারণের অভিযোগ গতি কয়েক দিন ধরে ব্যাপক গরু চুরি বেড়েছে কারন গরু চোর দের সাথে  প্রভাবশালি মহলের মাসোয়ারা হয়, দালাল চক্র নাকি গোপনে  আঁতাত করেছে যার প্রতিফলন ঘটছে চুরি। যে পুলিশ প্রশাসনের জনগণের ট্যাক্সের বেতন হয়ে তারা কেন নিরব জনমনে প্রশ্ন জেগেছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মদের আসর, জুয়ার আসর বেড়েছে।যার ফলে উপজেলায় অপরাধ বেড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি দের কোন দায়বদ্ধ নেই বলে আজ জনগণ দিশেহারা।