বিনোদন ডেস্কঃ একটি ভিডিও তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে। সেই ভিডিওতে এক যুবকের দিকে তাকিয়ে চোট মেরেছিলেন তিনি। অদ্ভূত ভঙ্গিমাতে কাঁপিয়েছিলেন ভ্রু। মালায়াম একটি সিনেমার সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে পড়েছিলো কোটি কোটি মানুষের হাত ধরে। আর সিনেমার ছোট্ট একটি চরিত্রের অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার হয়ে গেলেন কোটি টাকা মূল্যের তারকা।

সেই প্রিয়াই আবার নতুন করে অনলাইনবাসীদের মন জয় করেছেন। এবার আর চোখের নয়, ঠোঁটের জাদুতে মুগ্ধ সবাই। এই ভিডিওটিও কয়েক সেকেন্ডের। স্লো মোশনে দোলনায় দুলতে দেখা যাচ্ছে প্রিয়াকে। তাকে ঠেলে দিচ্ছেন এক বন্ধু। অষ্টাদশীর উচ্ছ্বল হাসি প্রিয়ার মুখে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন প্রিয়া। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই সেটি ‘ভাইরাল’। একদিনের মধ্যেই ভিডিওটি লাইক করেছেন প্রায় আড়াই লাখ ভিউয়ার। প্রায় হাজার দুয়েকের কাছাকাছি কমেন্ট। প্রসঙ্গত, বছরের শুরুতে প্রিয়ার ভিডিওটি ছিল ‘ওরু আদার লাভ’ ছবির একটি গানের দৃশ্য।
দেখুন ভিডিওটি :
https://www.instagram.com/p/Boi1U2sDLIq/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again


