ডিমলায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর ডিমলায় বুধবার বন্যাপরবর্তী খগা খড়িবাড়ী ইউনিয়ন ফেডারেশন চত্তরে গবাদী প্রাণীর বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খগা খড়িবাড়ী ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ সহকারী, আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তা ও ফেডারেশনের সকল নেতৃবৃন্দ সহ স্থানীয় সূধী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠানে ১৬৭টি পরিবারের মধ্যে ৩০০ গরু ও ২০০ ছাগলের টিকা প্রদান করা হয়। টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিট।