ডিসেম্বরের শেষ সপ্তাহে রসিক নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে ইসি

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের শেষ সপ্তাহে রংপুর সিটি কররপোরেশনে (রসিক) নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় বসেছেন কমিশনাররা।

নির্বাচন কমিশন সূত্র থেকে যানা জায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করা হয়েছে। আজ বৈঠকে প্রস্তাবনাটি উত্থাপন করা হবে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী রংপুর সিটি কররপোরেশন নির্বাচন ডিসেম্বরে শেষ সপ্তাহে করার পরিকল্পনা করছে ইসি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রংপুর ছাড়াও আগামী বছর আরো পাঁচটি (রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর) সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। আগের মতো এবারও রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটে একই সঙ্গে নির্বাচন করতে চায় ইসি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুরে ২০ অক্টবর ২০১৭ থেকে ১৮ মার্চ ২০১৮ সালের মধ্যে নির্বাচন করতে হবে।