নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা সারুলিয়া ঘাটে গোসল করতে গিয়ে তানজিম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তানজিম শনির আখড়ার জাপানি রোডের আব্দুল হাইয়ের ছেলে ও তেজগাঁও কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে সারুলিয়া ঘটে গোসল করতে যান তানজিম। সেখানে বন্ধুদের সঙ্গে পানিতে নামার পর তলিয়ে যান তিনি। পরে দুপুর পৌনে ২টার দিকে তানজিমের সহপাঠী শিহাব তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।


