ঢাকার ধামরাই তে ক্রাইম পেট্রোল বিডি মানিকগঞ্জ  এর সহযোগিতায় র‍্যাব-৪এর হাতে ইয়াবাসহ আটক -১ঃ

জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃগোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পার্শ্ববর্তী ধামরাই থানার অন্তর্গত সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর পশ্চিমপাড়া গ্রামে র‍্যাব-৪ এর সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন ও সিপাহী মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে শামসুল হুদা মিল্টন এর ছেলে জিয়াউল হুদা সজীব (২১) নামে এক যুবককে আটক করে। এ সময় একই গ্রামের  মনসুর আলীর ছেলে  আলামিন (২০) দৌড়ে পালিয়ে যায়। আটক হওয়ার সময় জিয়াউল হুদা সজীব (২১)এর কাছ থেকে ৫০ পিছ ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জিয়াউল হুদা সজীব(২১)।সে আরোও জানায় আলামিন (২০) নামের ছেলেটি তার পিতা মনসুর আলীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এতে আলামিন এর পরিবারের সদস্যরাও সহযোগিতা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার হওয়া জিয়াউল হুদা সজীব (২১) এবং পালিয়ে যাওয়া আলামিন(২০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মৌখিক ভাবে কয়েকবার সতর্ক করেও লাভ হয় নাই। এখন আরও ব্যাপক আকারে ব্যাবসা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এদের মত মাদক ব্যাবসায়ীদের হাত থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেদেরও মাদক সেবন  থেকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় স্থানীয় ওয়ার্ড প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া ক্রাইম পেট্রোল বিডি মানিকগঞ্জ জেলা অফিসের সহায়তায় মাদক ব্যবসায়ী আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। র‍্যাব-৪ এর সদস্যরা আরো জানান, ক্রাইম পেট্রোল বি ডি  মানিকগঞ্জ জেলা অফিসের পাশাপাশি এলাকা- বাসীর সহযোগিতা থাকলে মাদকের করাল গ্রাস থেকে সমাজ তথা দেশকে মাদকমুক্ত করা সহজ হবে।