তাড়াশে বিয়ের ১ম মাসে নববধু ৬ মাসের গর্ভবতী, প্রেমিক রিপন পলাতক

তানজির হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ বিয়ে হবে তারপর বাচ্চা হবে এটাই স্বাভাবিক নিয়ম হলেও বিয়ের এক মাসের মাথায় অসুস্থ্য নববধুকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা জানালেন কোন অসুখ নেই সে ৬ মাসের গর্ভবতী। ঘটনাটি জানার পর স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী সাইফুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাধীন নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামের হোসেন আলীর মেয়ে শামীমা খাতুন (১৫) এর সাথে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১ মাস পূর্বে উল্লাপাড়া উপজেলার ঘোনাগাইলজানি গ্রামের রহিম আলীর ছেলে সাইফুল ইসলাম এর সাথে ধর্মীয় রীতি-নীতি মেনে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের ২৫-২৬ দিনের মাথায় নববধু অসুস্থ্য হলে হাসপাতালে নিয়ে শ^শুর বাড়ির লোকজন জানতে পারে নববধু ৬মাসের অন্তস্বত্তা। এঘটনায় স্বামী সাইফুল ইসলাম শামীমাকে গত ১৮ই ফেব্রয়ারি উভয় পরিবারের সম্মতিতে তালাকের মাধ্যমে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। শামীমার স্বামী ও পরিবারের লোকজন তার গর্ভের ৬মাসের সন্তানের ব্যাপারে জানতে চাইলে শামীমা জানায় একই গ্রামের আলেপ এর ছেলে ঘোনা কুচিয়ামাড়া কলেজ ছাত্র রিপন হাসানের সাথে অনৈতিক সম্পর্কের কারণে তার গর্ভে এই সন্তান আসে। তিনি আরও জানায় রিপনের সাথে তার ৫-৬ বছরের প্রেমের সম্পর্ক। গত ১বছর ধরে রিপন শামীমার বাড়িতে এসে এই অনৈতিক কাজে লিপ্ত হয় এবং গর্ভে সন্তানের সৃষ্টি হয়। এদিকে শামীমার পরিবার থেকে বিয়ের কথা শুরু হলে শামীমা তার গর্ভের সন্তানের ব্যপারে রিপন কে জানায় কিন্তু রিপন তাকে কথাটি গোপন রাখার জন্য প্রাণ নাশের হুমকি দেয়। যার কারণে শামীমা ভয়ে কারও কাছে জানায়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসিরা জানায়, গতকাল (১৮ই ফেব্রæয়ারি) শামীমার স্বামী সাইফুল ইসলাম রাতে বিয়ের দেনমোহর ও সমস্ত জিনিসপত্রসহ শামীমাকে বাপের বাড়ি রেখে যায়। এ ব্যপারে গ্রামের প্রধান মাতবরগণ অভিযুক্ত রিপনের পরিবারের কাছ থেকে মোটা টাকা নিয়ে শামীমাকে গর্ভপাত করানোর পাইতাড়া করছে। সচেতন মহলের দাবি এ ধরণের গর্ভপাত হত্যার শামিল।
এবিষয়ে জানতে ধর্ষক রিপনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম প্রতিবেদকে জানান আমি অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীও ব্যাবস্থা নিব।