তুরাগ থানা কৃষক লীগের সভাপতির বাসায় দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীর তুরাগ থানা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলামের বাসায় চুরি হয়েছে। বুধবার ভোর ৪ টার দিকে মূল গেটের তালা কেটে ডিসকভারি ১৫০ সিসি মোটর সাইকেল ও ইয়ামাহা ১৫০ সিসি এফজেডএস মডেলের দুটি মটর সাইকেল নিয়ে গেছে।

এ বিষয়ে তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় বুধবার ভোর ৪ টার দিকে বাউন্ডারির দেয়াল ভেঙে ভিতরে ঢুকে চারজন লোক। তারা প্রথমে ভেতর থেকে মূল গেটের তালা কাটে এবং পরে হাইড্রোলিকের তালা ভেঙ্গে দুটি মটর সাইকেল নিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে সঠিক ভাবে কাউকে সনাক্ত করা যায় নি। তবে এই চক্র টি এলাকার কারো সহযোগিতায় এ ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।