জেলা প্রতিবেদকঃ নওগাঁ শহরের রজাকপুর এলাকায় তুলশীগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৪ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফয়সাল জানান, দুপুরে এলাকার লোকজন নদীতে এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ওই তরুণীর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।


