তৈমুরের মুখে ম্যাও (ভিডিও)

বিনোদন ডেস্কঃ বলিউডে এখন তুমুল জনপ্রিয় নাম তৈমুর আলী খান। সাঈফ আলী খান ও কারিনা কাপুরের পুত্র তৈমুর মাতিয়ে রেখেছেন বি-টাউন। সে ক্ষুদে সুপারস্টারদের মধ্যে অন্যতম।

কখনো বোনের সঙ্গে খুনসুটি করে, কখনো সাংবাদিকদের দিকে হাত নেড়ে খবরেই থাকে তৈমুর। তার ছবি, ভিডিও সবই ভাইরাল হয় নিমিষেই। এবারও ভাইরাল হলো তৈমুরের নতুন একটি ভিডিও।

মায়ের সঙ্গে মেহেবুব স্টুডিওর সামনে তাকে গাড়ি থেকে নামতে দেখে সাংবাদিকদের ক্যামেরার লেন্স ঘুরে যায় তার দিকে। এবার দেখা গেল রাস্তায় একটা বিড়াল দেখে ‘মিয়াও’ শব্দে ডেকে উঠল ছোট্ট তৈমুর।

কারিনা তখন তাকে নিয়ে দ্রুত স্টুডিওর ভিতর যেতে চাইছেন। কিন্তু তৈমুর নাছোড়বান্দা। ঘুমন্ত বিড়ালটিকে সে জাগাবেই। এই জন্যে পার্কিং চত্বরে বারবার মুখে বেড়ালের ডাক নকল করতে থাকে সে।

বিড়াল ডাকার ভিডিওটি এখন ভাইরাল। বেশ মজা দিচ্ছে এটি নেটিজেনদের।