দলের জন্য নির্যাতিত হয়েছি, এখন দলের কাছে একটাই প্রত্যাশা: শেখ আব্দুল্লাহ রাসেল

নিজস্ব প্রতিবেদক: দলের জন্য দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার হয়ে নির্যাতিত জীবন কাটিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণখান ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দক্ষিণখান থানা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল। তিনি বলেন, এ সময়ের মধ্যে বহুদিন বাড়িছাড়া থাকতে হয়েছে, তবুও কখনো আপোষ করেননি।

দীর্ঘ মামলার বোঝা মাথায় নিয়ে পালিতে বেড়াতে হয়েছে বলে জানান শেখ আব্দুল্লাহ রাসেল।

সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর সাথে একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন তিনি।

শেখ আব্দুল্লাহ রাসেল বলেন, “দলের জন্য অনেকের ত্যাগ রয়েছে। কিন্তু অনেকে নানাভাবে আপোষ করে চলেছেন। আমি কখনো আপোষ করিনি, আর কখনো করবো না।”

তিনি আরও বলেন, দেশ বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হচ্ছে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ বুকে ধারণ করেই তিনি রাজনীতি করছেন। তিনি স্মরণ করেন আপোষহীন নেত্রী খালেদা জিয়া-এর গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা। একই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বে তারেক রহমান দেশের রাজনীতিতে ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

আগামী সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে রাসেল বলেন, “আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে দল চাইলে আমি নির্বাচন করতে চাই। অবহেলিত ৪৭ নম্বর ওয়ার্ডকে নতুনভাবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আমার কাছে সবার আগে দেশ, সবার আগে জনগণ।”

এছাড়াও এলাকায় সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন বিএনপির এ নেতা। ফায়দাবাদ আছগারুল উলুম আলিয়া মাদ্রাসা সভাপতি, আল বাছিতব স্বেচ্ছা শ্রম সেবা সংস্থার সভাপতি, ফায়দাবাদ মার্কেট মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতিসহ নানা সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন শেখ আব্দুল্লাহ রাসেল।