টাঙ্গাইলের ঘাটাইলে দাদি আছিরনকে (৭৫) দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে নাতি আবুল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে খুন এর এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে
পরিবারের দাবি আবুল হোসেন (৩২) মানসিক প্রতিবন্ধি ছিলেন।
বৃদ্ধার ছেলে আব্দুর রহমান জানান, আমরা তিন ভাই। আমাদের মা আলাদা বাড়িতে থাকতেন। আবুল হোসেন আমার বড় ভাই আব্দুল মজিদের ছেলে। আবুল মানসিক প্রতিবন্ধি ছিলেন। বিকেলে মা রান্না করার সময় আবুল মাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। তখন মায়ের চিৎকারে আমার স্ত্রী এগিয়ে গেলে এবং তার ডাকাডাকিতে আশেপাশের মানুষ এগিয়ে এসে ভাতিজাকে আটক করে। তখন ঘনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে যতদূর জানতে পারলাম ছেলেটা মাদকাসক্ত। চারটি বিয়ে করেছিল, সব বউ তাকে ছেড়ে চলে গেছে।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন বলেন, তরকারি কাটার দা দিয়ে নাতি তার দাদিকে মাথায় দু’টি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, “গ্রামবাসীর দাবি ছেলেটি মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত, সে চারটি বিয়ে করেছে। তবে সব স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।”
উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, “নাতির দায়ের কোপেই ঘটনাস্থলেই দাদির মৃত্যু হয়েছে। ঘাতক আবুল হোসেনকে আটক করা হয়েছে। বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।”


