দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পল্লীতে বাদশা (৪৪) নামে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলার নন্দীগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা নৈশপ্রহরী বাদশাকে গলা কেটে হত্যা করে। পরে পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


