নিজস্ব প্রতিবেদক : আদালতের আদেশ সত্বেও শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণে পদক্ষেপ না নেওয়ায় আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের সচিব ও সমাজকল্যাণ সচিবকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ১২ নভেম্বর তাদেরকে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি সহিদুল করীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


