দেশব্যাপী হরতালের দিনেও রাজধানীতে যানজট

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন শুরু করে বাম জোটগুলো। হরতালের মধ্যেই রাজধানীতে শুরু হয়েছে যানজট।

সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীতে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

রাজধানীর বাড্ডা, জাহাঙ্গীর গেট, কাকলী, কুড়িল বিশ্বরোড, মহাখালী, আগারগাঁও এলাকায় যানজট দেখা গেছে।