ধানের শীষের পক্ষে গণসংযোগ নেতৃত্বে বিএনপির নেতা এস আই টুটুল

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে কোটবাড়ি এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে ব্যাপক প্রচার ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল, স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচিকে ঘিরে সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

মিছিলটি কোটবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করা হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সক্রিয়তার বার্তা দেন।

উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস আই টুটুলের নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে এ ধরনের প্রচারণা অব্যাহত থাকবে। এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।