ধীরগন্জ উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু হওয়ায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বেড়েছে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার  মাধ্যমিক পর্যায়ে এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ধীরগন্জ উচ্চ বিদ্যালয় নিজস্ব উদ্দ্যোগে  মিড ডে মিল চালু করেছে।

বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে উত্তরে ৬ কিঃমিঃ দূরে  মনোরম পরিবেশে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত  পরিচালিত হয়ে আসছে। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে জাতীয় প্রোগ্রাম গুলোতে অংশ গ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ অনুপ্রেরণায় প্রধান শিক্ষকের  ও শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টির  অবকাঠামো উন্নয়ন ও পাশাপাশি শিক্ষার মান- উন্নয়নে সাফল্য অর্জন করেছে।

বিদ্যালয়টিতে রয়েছে সাংস্কৃতিক চর্চার জন্য বিশেষ ব্যবস্থা, কারিগরি শাখা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব, কম্পিউটার  ল্যাব,জেনারেল ইলেকট্রিক ল্যাব, বঙ্গবন্ধু কর্নার,,ছাত্র ছাত্রীদের জন্য আধুনিক শিক্ষা সহায়ক উপকরণ রয়েছে।  ফলে ছাত্র-ছাত্রীরা  আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে। ছাত্র ছাত্রীদের ঝরে পড়া বন্ধে  অভিভাবক সমাবেশ  করা হয়।

বিদ্যালয়ে ছাত্র ছাত্রী উপস্থিতি বৃদ্ধির জন্য বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ও ছাত্রীদের সহযোগিতা মিড ডে মিল চালু করা হয়।   বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীর সংখ্যা ৪৬৮ জন।

প্রতিষ্টানের প্রধান শিক্ষক শ্রী রাজেন চন্দ্রকে মিড ডে মিল চালুর বিষয়ে জিজ্ঞেস করে করা হলে তিনি জানান, দূর-দুরান্তে  থেকে ছাত্র ছাত্রীরা আসে, কেউ খাবার নিয়ে আসে আবার কেউ নিয়ে আসেনা।বিরতির পর ছাত্র-ছাত্রীরা ক্লাসে উপস্থিতি কমে যায়। বিরতি পর ক্লাসের মনোযোগ  কম থাকে না। লেখা পড়ায় মনোনিবেশ করতে পারে এই মর্মে  ১-৬-২০২৩ ইং তারিখ থেকে  মিড ডে মিল চালু করা হয়।এখন বর্তমানে  ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বেড়েছে। সরকার ও স্হানীয় অভিভাবক  সহযোগিতা জরুরি।

প্রধান শিক্ষক আরো জানান, মিড ডে মিল চালু রাখার জন্য সর্বাত্বক চেষ্টা চালিয়ে চেষ্টা  যাবো।