জেলা প্রতিবেদকঃ নওগাঁ সদর উপজেলার প্রতাপদহ গ্রামের মাঠ থেকে শ্যামলী রাণী (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। শ্যামলী ওই উপজেলার প্রতাপদহ কান্দিপাড়ার বিধান চন্দ্রের স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সকালে প্রতাপদহ গ্রামের একটি মাঠে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


