বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মোস্তাকুর রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান গর্ভনর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে, ২০২৪ সালের ১৪ আগস্ট তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ দফতরে উপস্থিত ছিলেন আহসান এইচ মনসুর। হঠাৎ করে একটি প্রেস ব্রিফিংও করেন। তবে রদবদল প্রসঙ্গে কিছু জানায়নি।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। আইসিএমএবি’র এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।


