হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৩১/০৭/২০২৩ ইং সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে নবাগত হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান সুধীজনদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মো, জিয়াউল হাসান মুকুল, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা,
সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান, আরো উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান হরিপুর সরকারী মোসলেম উদ্দিন মহাবিদ্যালয়, জনাব, এস এম আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, জেলা পরিষদ সদস্য জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত, হরিপুর সমাজসেবা কর্মকর্তা জনাব মো,রাফিউল ইসলাম সহ,হরিপুর থানা পুলিশের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,ব্যাংক ব্যবস্থাপকগণ, বিভিন্ন এনজিও শাখার ব্যবস্থাপকগণ,ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো আরিফুজ্জামান সবাইকে প্রশাসনিক কাজে সহায়তার জন্য আহ্বান জানান। উপজেলার উন্নয়নমুলক কাজ গুলো দ্রুত সমপন্ন করা দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।


