নবাবগঞ্জে চোলাই মদসহ আটক ২, দশ লিটার মদ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ জয় রোজারিও (৪২) ও প্লাবন ডি কস্তা (২১) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকতদের মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

আটক জয় রোজারিও ওই এলাকার সুনিল রোজারিওর ছেলে ও প্লাবন নয়নশ্রী গ্রামের এনি ডি কস্তার ছেলে বলে জানা গেছে।

ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, জয় দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে জয় ও প্লাবনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১০ লিটার তৈরি চোলাই মদ জব্দ করা হয়। গ্রেফতার দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।