ছুরিকাঘাতে হত্যা করেছে তার আপন ভাতিজা

নবীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

জেলা প্রতিবেদকঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে সৈয়দ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার আপন ভাতিজা। এ ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন দুইজন।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় (ইফতারের পরপর) উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দেওপাড়ার গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে রুবেল মিয়ার কাছে ৫০০ টাকা পাওনা ছিল তার আপন চাচা সৈয়দ আলীর। সোমবার সন্ধ্যায় সৈয়দ আলীর রুবেলের কাছে পাওনা টাকা খুঁজেন। এনিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রুবেল সৈয়দ আলীকে ছুরিকাঘাত করলে তিনি আহত হন। এ সময় দু’টি পক্ষের সংঘর্ষ বেধে গেলে আহত হন সৈয়দ আলীর অপর ভাই আনসাব আলী (৩৫)। দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সৈয়দ আলীকে মৃত ঘোষণা ও আনসাব আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, রুবেল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী বাহুবল থানা পুলিশ রুবেলসহ দুইজনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ৫০০ টাকার বিরোধকে ঘিরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক রুবেলসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন