নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার করের গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিংড়া উপজেলার ডাকমণ্ডপ গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম বল্টু (৩০) ও একই গ্রামের হাতেম আলীর ছেলে জনি (২৫)।

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, করের গ্রামে ওই দুই যুবক ডিস লাইন মেরামত করতে যান। এ সময় পানিতে পড়ে থাকা বৈদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।