নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আটক

জেলা প্রতিনিধিঃ সরকারবিরোধী সমাবেশের আয়োজন করার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া মিশন গেট এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ পাহারায় মোটরসাইকেলে করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, আব্দুল কাদের মিয়া নিজ বাড়িতে সরকারবিরোধী সমাবেশের আয়োজন করছিলেন- এমন তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। রাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।