নাটোরে স্কুলছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে স্কুলছাত্র অনন্ত কুমার চক্রবর্তী অন্তুকে (১৩) হত্যার দায়ে আশরাফুল ইসলামকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন। রায়ে অপর দুই আসামি শাহজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সন্ধ্যায় সদর উপজেলার হালসা বাজার থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয় অন্তু। অপহরণকারীরা তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানালে পর দিন হালসা এলাকার একটি পান বরজ থেকে অন্তুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ আশরাফুল ইসলাম, শাজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করে।