নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম আহমেদ (১০) হত্যায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। হত্যার পর লাশ গুমের অভিযোগে একইসঙ্গে তাদের সাত বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ রায় দেন। মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেহেদী মণ্ডল, ভ্যানচালক আসলাম ও গার্মেন্ট শ্রমিক হালিম। এদের মধ্যে আসলাম পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- মেহেদী মণ্ডলের বাবা ফারুক মণ্ডল, মা মেরিনা মণ্ডল ও বিপ্লব। নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। সিয়াম মাসদাইর এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ২০১৩ সালের ২৪ নভেম্বর মুন্সিগঞ্জের শান্তিনগর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিয়ামের বাবা মোস্তফা বেপারী ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি আসলাম নারায়ণগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানিয়েছিল, কবুতর কেনা নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই সিয়াম আহমেদকে হত্যা করা হয়


